বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই দেড় কোটি বেকারের কর্মসংস্থান হবে: আমিরুল ইসলাম

বিএনপি ক্ষমতায় এলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত করা হবে এবং সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে, এমন আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। একই সঙ্গে তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে প্রথম বছরেই দেড় কোটি বেকার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিরুল ইসলাম খান আলীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কর্মসংস্থান ও সম্মান নিশ্চিত করতে বিদেশে শ্রমবাজার তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল—বাংলাদেশ যেন ভিক্ষার জাতি নয়, বরং মাথা উঁচু করে বাঁচা একটি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হয়। তারেক রহমান সেই নীতির ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিতে চান বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র ও প্রয়োজনীয় সার-বীজ সহজে পাওয়া যাবে, যা কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের আওতায় নারীদের মাসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে বেতন ও সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
পথসভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

