দাঁড়িপাল্লার এক পাল্লায় ভারত, আরেক পাল্লায় আমেরিকা: চরমোনাই পীর

বিশেষ সংবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে এসেছেন, তারা ন্যায়ের কথা বললেও বাস্তবে তাদের এক পাল্লায় রয়েছে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত। বাংলাদেশের মানুষ কোনো বিদেশি শক্তির ইনসাফ নয়, ইসলামের ইনসাফ দেখতে চায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দলগুলোর অবস্থান ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, ন্যায়ের প্রতীক হিসেবে যে প্রতীক তুলে ধরা হচ্ছে, বাস্তবে তার দুই পাল্লায় গোপনে বিদেশি শক্তির প্রভাব রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আমেরিকা বা ভারতের ইনসাফ নয়, ইসলামের ইনসাফ চায়।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়; এই নির্বাচনের মাধ্যমে ঠিক হবে কারা সরকার গঠন করবে এবং কোন আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা কেউই ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ঘোষণা দেয়নি। তার ভাষায়, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারী হাতপাখা প্রতীক নিয়ে স্পষ্টভাবে ইসলামি শাসনব্যবস্থার কথা বলেছেন।

গত ৫৪ বছরের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে চরমোনাই পীর বলেন, প্রচলিত আইন ও শাসনব্যবস্থার কারণেই দেশ বারবার দুর্নীতিতে শীর্ষে উঠেছে এবং অর্থ পাচারের মতো ঘটনা ঘটেছে।

প্রতিশোধের রাজনীতির বিরোধিতা করে তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে ঘরছাড়া হতে হবে না; সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

সমাবেশে তিনি বাউফল আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারীকে পরিচয় করিয়ে দেন এবং নতুন ভোটার ও যুবকদের হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...