বহু ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার ফিরে এসেছে: তারেক রহমান

বিশেষ সংবাদ

ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে বহু ত্যাগের বিনিময়ে—এ কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে শুধু ভোটের দিন হিসেবে নয়, দেশ পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে স্বৈরাচারী শাসনামলে বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। নীলফামারীর মানুষ সেই বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী।

তারেক রহমান বলেন, যারা ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের কাছ থেকে এই অধিকার উদ্ধার করতে গিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন।

জনসভায় তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে নীলফামারী অঞ্চলের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা নেয়া হবে। ইপিজেড সম্প্রসারণ, নতুন শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নীলফামারী, সৈয়দপুর ও কিশোরগঞ্জকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ থাকবে।

তিনি আরও বলেন, যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সব ধর্মের খেটে খাওয়া পরিবারের গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে মাসিক সরকারি সহায়তা দেওয়া হবে।

কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কীটনাশক সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের কথাও জানান।

রংপুর বিভাগের তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে অঞ্চলটি আবার শস্য-শ্যামল হয়ে উঠবে।

এ ছাড়া নীলফামারীতে একটি মেডিকেল কলেজ স্থাপন, সৈয়দপুর বিমানবন্দরকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং অবকাঠামোগত উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।

নির্বাচনে ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ভোটারদের ভয় দেখানো বা বিভ্রান্ত করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেষে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...