নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুরে মতবিনিময় সভায় দুর্গোৎসবে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। গতকাল বুধবার (১৮ অক্টোবর) শেরপুর থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে বিকাল সাড়ে চারটায় এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়।
এই সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন। এতে সভাপতিত্ব করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা। এই সভায় শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক, শেরপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক ও শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলা কমিটির ধর্মীয় সম্পাদক চঞ্চল কুন্ডু, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, শেরপুর শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শুভ কুণ্ডু, সাধারন সম্পাদক দেবাশীষ ঘোষ অপু প্রমুখ।
আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার ৯৪ টি দুর্গাপূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শেরপুরের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় এবছর শারদীয় দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপজেলায় চার স্তরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য থানা পুলিশ, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের দায়িত্ব পুলিশের কর্মকর্তারা নিয়োজিত থাকবে। এছাড়া দূর্গা পুজোর দিনগুলোতে প্রত্যেকটি ইউনিয়নে দিনে ও রাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...