দুর্গাপূজায় সরকারের ৫ কোটি টাকার অনুদান

এবারের শারদীয় দুর্গাপূজায় দেশের বিভিন্ন পূজামণ্ডপে পাঁচ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর পূজামণ্ডপগুলোর জন্য চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। তিনি জানান, পূজার সুষ্ঠু আয়োজনের জন্য অতিরিক্ত প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় দুর্গাপূজায় অনুদান ছিল মাত্র দুই কোটি টাকা। বর্তমান সরকার পূজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনুদানের পরিমাণ দ্বিগুণেরও বেশি করেছে।
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একইসঙ্গে পূজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সরকারের কাছে পৌঁছে যাবে।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, অন্যান্য ধর্মের মানুষও এতে যোগ দেন। তাই সবাই মিলে এ উৎসবের পবিত্রতা রক্ষা করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

দূর্গাপূজায় ২৮৫৭ মণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাষ্ট্র সব ধর্মকে সমান মর্যাদা দিতে বাধ্য থাকবে: প্রধান উপদেষ্টা

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

অন্তর্বর্তী সরকারকে ‘এনজিওদের সরকার’ বললেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান

শেরপুরে ৯১টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

তফসিলের ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব, বললেন আসিফ মাহমুদ

আসন্ন নির্বাচনের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

