বগুড়ায় জমজমাট হাডুডু ফাইনালে বড় গরু জিতলো বাংড়া একাদশ

বিশেষ সংবাদ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর এলাকায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৪টা থেকে স্থানীয় নগর চার মাথা এলাকায় ‘নগর প্রভাতি সংঘ’ এর উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।

নগর প্রভাতি সংঘের আয়োজনে এই খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. আমিনুল ইসলাম জোয়ারদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। খেলার শুভ উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মাহাবুব প্যারিস, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানি সানভি, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রশিদ হাবিব, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, খামারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব এবং খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আবহমান বাংলার এই খেলাটি দেখতে হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার হিসেবে দুটি গরু। ফাইনালে জয়ী দলের জন্য বরাদ্দ ছিল একটি বড় সাইজের গরু এবং রানার্সআপ দলের জন্য ছিল ছোট সাইজের গরু।

শ্বাসরুদ্ধকর ফাইনালে শেরপুর উপজেলার পারভবানিপুর একাদশ ও গাড়িদহ ইউনিয়নের বাংড়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠের লড়াই শেষে ১-০ গোলে পারভবানিপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংড়া একাদশ। বিজয়ী দল বড় গরু এবং রানার্সআপ দল ছোট গরু পুরস্কার হিসেবে গ্রহণ করে।

খেলার মান বজায় রাখতে দুই দলেই দেশের বিভিন্ন প্রান্তের নামিদামি খেলোয়াড়রা অংশ নেন। বাংড়া একাদশের হয়ে মাঠে নামেন বাগেরহাটের তুহিন তরফদার, খুলনার দিপায়ন গুলজার, নড়াইল এক্সপ্রেস খ্যাত রাশেদ, খুলনার এরসাদ, গামছা রবি, বিপুল এবং বগুড়ার জহুরুল ও বাবলু। দলের অধিনায়কত্ব করেন এনামুল হক।অন্যদিকে, রানার্সআপ পারভবানিপুর একাদশের হয়ে খেলেন শিবগঞ্জের ফজলে রাব্বি, খুলনার বাপ্পি টাইগার এবং যশোরের টগরসহ দেশখ্যাত খেলোয়াড়রা।

এই দলের অধিনায়ক ছিলেন ডলার ও মাজেদ।পুরো ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন রেফারী আবুনুর হাসান মানিক। তাকে সহযোগিতা করেন লাইন ম্যান মেরাজ আলী ও শাহিনুর রহমান।বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সুস্থ বিনোদনের দিকে ধাবিত করতে এমন ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের একটি কর্মসূচিতে অংশ নিতে...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা...

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ...