টটেনহ্যামকে হারিয়ে লিগ শিরোপার কাছাকাছি ম্যানসিটি

টটেনহ্যামকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপার নিকটে চলে গেল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই জয়ের মধ্য দিয়ে আর্সেনালকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানসিটি। আগামী (১৯ মে) ওয়েস্ট হামকে হারালেই টানা ৪র্থ লিগ শিরোপা জিতবে পেপ-গার্দিওলার দল।
২০১৯ সালে টটেনহ্যামের নতুন স্টেডিয়ামে খেলা শুরুর পর এখানে লিগের ম্যাচ জিততে পারেনি সিটি। এমনকি একটি গোলও ছিল না সিটিজেনদের।
সিটি আজ সেই অধরা কষ্ট পার করে ম্যাচের ৫২তম মিনিটে। কেভিন ডি ব্রুইনার পাসে বল জালে জড়ান আর্লিং হ্যাল্যান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে সিটির বদলি গোলকিপার স্টেফান ওরটেগাকে একা পেয়ে যান হিউন-মিন সন। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
তবে সনের গোল মিসের পর যোগ করা সময়ে উল্টো পেনাল্টি থেকে ৯১ মিনিটে ২য় গোলও পেয়ে যায় সিটি। জেরেমি ডকুকে পেদ্রো পোরো বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় সিটি। স্পট কিক থেকে হালান্ড এর গোলে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। এই লিগে ২৭তম গোল সম্পন্ন করেন আর্লিং হালান্ড।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

হালান্ডের নতুন লুক পছন্দ হয়নি প্রেমিকার, বললেন ‘আমার তো কান্না পাচ্ছে’

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

