অন্বেষণ ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরিতে তীব্র সমালোচনার জবাব দিলেন সৌম্য

বিশেষ সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরিতে তীব্র সমালোচনার জবাব দিলেন সৌম্য সরকার। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রান করে সাজঘরে ফিরেছিলেন সৌম্য সরকার। তার ফর্ম নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। লম্বা সময় রানখরায় থাকা সেই টাইগার ব্যাটার সৌম্যই আজ পথ দেখালেন বাংলাদেশকে। কোনো ব্যাটারই যখন উইকেটে দারাতে পারছিলেন না, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে আজ সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন সৌম্য।

নেলসনের স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ২৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগার ব্যাটার সৌম্য ১৫১ বলে একাই করেছেন ১৬৯ রান।

বাংলাদেশ ব্যাটারদের আউট হওয়ার শুরুটা হয় ওপেনার এনামুল হক বিজয়কে দিয়ে। প্রথম ইনিংসের ৫ম ওভারে ২য় স্লিপে দাঁড়ানো টম লাথামকে ক্যাচ দেন তিনি। এডাম মিলনের বলে আউট হওয়ার আগে ১২ বলে করেন মাত্র ২ রান। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ ম্যাচেও রানটা বড় করতে পারেননি। ৯ বলে ৬ রান করে ফ্লিক করতে গিয়ে কাভারে দাঁড়নো হেনরি নিকোলসের হাতে ক্যাচ দেন শান্ত। এরপর লোপ্পা ক্যাচ দিয়ে এই ডাফির করা পরের ওভারে ফিরে যান লিটন দাসও। ১১ বলে ৬ রান করে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দেন তিনি।

দলীয় ৪৪ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য সরকারের সঙ্গী হন তাওহীদ হৃদয়। তাদের দু’জনের জুটিতে ধীরে ধীরে রান বড় হচ্ছিল রান। কিন্তু এবার দুর্ভাগ্যই সঙ্গী হয় বাংলাদেশের। ক্লার্কসনকে স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে সেটি বোলারের আঙুল ও ট্রাউজার ছুয়ে যায় নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। এগিয়ে থাকা হৃদয় রান আউট হয়ে যান ১৬ বলে ১২ ১২ রান করেন

নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলার পর আউট হন সৌম্য সরকার। এর আগে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান ছিল ১৪৯। সৌম্য আউট হওয়ার পর দলের ইনিংসও আর বেশিদূর যায়নি। যোগ করতে পেরেছে কেবল মাত্র এক রান বাংলাদেশের দলীয় সংগ্রহ ২৯১ রান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর নিরস্ত্র বাঙালি জাতি যখন দিকনির্দেশনা খুঁজছিল,...

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

হাম রোগের সংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে...

স্বাধীনতা যুদ্ধ কোনো একক ব্যক্তির নির্দেশে হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর...

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

হাম রোগের সংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার...

শেরপুরে জ্বালানি সংকটে স্থবির সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের কাজ

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের জ্বালানি তেল (পেট্রোল/অকটেন) সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জ্বালানি...

চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পানিতে...

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায়...