বগুড়ায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

বিশেষ সংবাদ

বগুড়ায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুুপুর ৩টার দিকে চলমান দাবদাহে কয়েকদিনের ব্যবধানে জেলায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে বগুড়া আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, গত শুক্রবার (২৬ এপ্রিল) বগুড়া জেলায় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো। ১৯৮৯ সালে ২১ এপ্রিল বগুড়ায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করেছিলো আওহাওয়া অধিদপ্তর।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো: আব্দুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার জেলায় ৪১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বগুড়ায় ইতিহাসের ২য় সর্বোচ্চ তাপমাত্রা এটি। এরকম তীব্র দাবদাহ জেলায় চলমান থাকবে। এর সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও খুব কম।

অতীতের সব রেকর্ড পেছনে ফেলে তাপপ্রবাহ বেড়েই চলেছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কমছে দিনের আর্দ্রতা। বাতাসে আর্দ্রতা কমার কারণে শুষ্কতা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা বাড়ছে। আসছে ‍দিনে তাপমাত্র আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

অপরদিকে, তীব্র তাপপ্রবাহ ও বৃষ্টিপাত না হওয়ার কারণে জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। তাপদাহের কারণে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষদের কষ্টও বেড়েছে। একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, ডাব, আইসক্রিম খেয়েও তৃষ্ণা নিবারণ করতে পারছে না মানুষ। এছাড়া জলাশয়, পুকুর ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে বিভিন্ন পশু-পাখিরা। তবে খুব জরুরি কাজ না থাকলে সহজে কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। তীব্র দাবদাহের কারণে আবাদি জমির ফসলও নষ্ট হয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসকেরা...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি জাতীয় সংসদেও স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১...