কক্সবাজারের টেকনাফে মদ এবং বিয়ারসহ নারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদ ও ৯৩৪ ক্যান বিয়ারসহ ১ নারী মাদক করাবারীকে গ্রেফথার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারাবারী টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার মো: ছলিম উল্লাহর মেয়ে ও মো: ইসমাইলের স্ত্রী মোছা: হুমায়রা আক্তার (৩০)।
জানা গেছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওসমান গনির নেতৃত্বে টেকনাফ মডেল থানার ১টি চৌকশ টিম গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ সাকিনের পলাতক আসামি মো: ইসমাইল (৪০) এর বসত ঘরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক কারাবারী চক্রের সদস্য আসামি মোছা: হুমায়রা আক্তারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। মাদক কারাবারী চক্রের আরও দু’জন অজ্ঞাতনামা আসামি কৌশলে পালিয়ে যায়।
কক্সবাজারের টেকনাফে মদ এবং বিয়ারসহ নারীকে গ্রেফতারের বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওসমান গনি সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, সংঘবদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারী চক্রের পলাতক সদস্যদেরকে গ্রেফতারের অভিযান চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
