চট্টগ্রামে পিতাকে মারধর করায় ছেলের ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রামে পিতাকে মারধর করায় ছেলের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী থানায় বাবাকে মারধরের মামলায় ছেলে জিকু চৌধুরীকে (৩৫) ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১ জানুয়ারি) ৪র্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো: শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত জিকু দক্ষিণ কাট্টলী এলাকার ডা. মুকুল শীলের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো: ওমর ফুয়াদ জানান, সঠিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বাবাকে মারধরের মামলায় অভিযোগ প্রমাণিত হলে আদালত ছেলে জিকুকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। উভয় কারাদণ্ড একসাথে চলবে। অভিযুক্ত জিকু চৌধুরী পালিয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
চট্টগ্রামে পিতাকে মারধরের বিষয়ে মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ছদু চৌধুরী রোড উপশম ফার্মেসীতে অবস্থানকালে পিতা ডা. মুকুল শীলকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দিয়েছে ছেলে জিকু চৌধুরী এবং পরবর্তীতে এ ব্যপারে নিষেধ করলে পিতাকে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাম হাতে গুরুতর জখম করে। পিতা চিকিৎসাধীন থাকা অবস্থায় ফার্মেসীর তালা ভেঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় ছেলে জিকু।
পরবর্তীতে পিতাকে ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তোলে জিকু। এ ঘটনায় পিতা ডা. মুকুল শীল বাদী হয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০২১ সালের ৮ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ২৩ মে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

