দিনাজপুরে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

দিনাজপুরে ২২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর এক ব্যক্তির বাড়ীতে ট্রাঙ্কের ভিতর কৌশলে রাখা ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মো: রেজাউল করিম নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন অধিদপ্তরের সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রেজাউল করিম দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের মৃত মো: আজহার আলীর ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের সদর উপজেলার পান্তাপারা গ্রামে গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর সহযোগির বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতর কৌশলে রাখা গাঁজা উদ্ধার করেন ডিএনসি জেলা কার্যালয়ের ১টি দল।
দিনাজপুরে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতার রেজাউল করিম ও পলাতক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। সহযোগী সাজ্জাদ হোসেন ডিএনসির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
