নোয়াখালীতে হাঁস ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে হাঁস ধান খাওয়ায় এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাঁসে পাকা ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৫০) জগনানন্দ গ্রামের মো: সোলেমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের লেকজনের সাথে হাঁস জমির পাকা ধান খাওয়ায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন আলেয়া বেগমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারপর সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আলেয়া বেগমের ছেলে মো: সেলিম অভিযোগ করে জানান, আমাদের প্রতিবেশী রেজিয়া বেগমের হাঁস আমাদের জমির ধান খেয়ে ফেলে। এ বিষয় নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। পরে তারা আমার মায়ের মাথায় লঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিএনজিতে তিনি মারা যান।
নোয়াখালীতে হাঁস ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যার বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত করে। আলেয়া বেগমের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
