বগুড়ার ধুনটে ৬ জুয়াড়ি আটকসহ ৬১ হাজার টাকা জব্দ

বগুড়ার ধুনটে ৬ জুয়াড়িকে আটকসহ ৬১ হাজার টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বগুড়ার ধুনট থেকে জোড়শিমুলগামী পাকা সড়কের আনারপুর তিনমাথা বাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় জুয়াড়িদের কাছ থেকে ৬১ হাজার টাকা, ৩ বান্ডিল তাস এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃতরা হলো, ধুনট উপজেলার আনারপুর গ্রামের মো: আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪৮), মো: আখের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), রতিœপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে গোলাম রব্বানী (৫২), মো: মতিয়ার রহমানের ছেলে আব্দুল জলিল (৪০), মো: এনামুল হকের ছেলে লালন হোসেন (৩০) ও আব্দুল প্রামানিকের ছেলে সোলায়মান আলী (৪০)।
বগুড়ার ধুনটে ৬ জুয়াড়িকে আটকের বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সৈকত হাসান জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ জুয়াড়িকে আটক করে করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
