রাজধানীর তেজগাঁওয়ে ৬ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর তেজগাঁওয়ে ৬ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মোছা: সুবর্ণা (১৯), সোহাগী বেগম (২৩), মোছা: মিম (২৩), মোছা: মালনি (২৪), সোনিয়া আক্তার (২৭) এবং সালমা বেগম।
পুলিশ জানায়, আটককৃত ৬ জন হলো তেজগাঁওয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা রাস্তায় ঘুরে ঘুরে ফেরি করে মাদকদ্রব্য বিক্রি করেন। তারা রাজধানীর তেজগাঁওয়ে বসবাস করলেও তাদের মাদক ব্যবসা বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।
তারা কমলাপুর, কারওয়ান বাজার, শ্যামলী, মহাখালী রেললাইনকেন্দ্রিক মাদক ব্যবসার সাতে জড়িত। তাদের প্রত্যেককেই একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারা প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সম্প্রতি তাদের বিরুদ্ধে আটকের পরোয়ানা জারি করা হয়।
এক গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে সালমার বিরুদ্ধে ১১টি, মিমের বিরুদ্ধে ৫টি, সোহাগীর বিরুদ্ধে ৪টি, মালনির বিরুদ্ধে ২টি, সোনিয়ার বিরুদ্ধে ২টি ও সুবর্ণার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
