রাজবাড়ীতে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গা আবুল কালাম আজাদ (৩৭) ও রফিকুল ইসলাম রিজভি (২০) নামে ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (৩০ ডিসেম্বর) ফরিদপুর র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম মো: শাইখ আখতার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত রফিকুল ইসলাম কক্সবাজারের রামু উপজেলার মো: মাহমুদুল হকের ছেলে এবং আবুল কালাম বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের মৃত মো: বশির আহম্মেদের ছেলে।
র্যাব জানিয়েছেন, এক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের পেশাদার মাদক কারাবারী বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী মামলা দায়ের করে গোয়ালন্দ থানায় সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ীতে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতারের বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস জানান, র্যাব ২জন মাদক কারাবারীকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রযুক্তি ব্যবহার করে র্যাব তাদের আটক করেছে। মাদক ব্যবসীরা ইয়াবা গুলো কুষ্টিয়া জেলার কুমারখালিতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
