খাগড়াছড়ির গুইমারায় ১০ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস

খাগড়াছড়ির গুইমারায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের গাঁজা খেত গাছ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গুইমারা ইউনিয়ন পরিষদের দূর্গম পাহাড়ী এলাকার চৌধুরী পাড়াতে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
এসময় গুইমারা থানার ওসি মো: আরিফুর আমিন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
গুইমারা উপজেলা নির্বাহী র্কমর্কতা রাজীব চৌধুরী জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় ২ একর গাঁজা ক্ষেত উদ্ধার করা হয়। পরবর্তীতে পুুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
খাগড়াছড়ির গুইমারায় গাঁজা ক্ষেত ধ্বংসের বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর আমিন জানান, এ এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনী কার্যক্রম চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
