চট্টগ্রামে নিখোঁজের ৮ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজের আট দিন পর ৮বছর বয়সী মোছা: ফাইজা আক্তার হালিমা নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করছে থান পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) রাতে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের হাজী নেয়ামত আলী সড়কের পাশের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাইজা আক্তার ভোলা সদর উপজেলার গাজীর চর এলাকার মো: আকবর হোসেনের মেয়ে।
চট্টগ্রামে নিখোঁজের ৮ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়ে, হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন সুমন জানান, প্রায় ৮ দিন আগে ফাইজা তার বাসা থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা থানায় একটি অভিযোগ করেছিল। পুলিশ ফাইজাকে খুঁজতে কাজ করছিল। এরমধ্যে শনিবার (২০ জানুয়ারি) নেয়ামত আলী সড়কের স্কুলের পেছনের একটি জমিতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

