বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি সরকার (২২) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের (এমএম) টাওয়ারের ষষ্ঠতলার মেসে নিজ কক্ষে থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃষ্টি সরকার সাতক্ষীরার শ্রী মধু সুদন সরকারের মেয়ে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে সহপাঠীরা জানালা দিয়ে বৃষ্টিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা কক্ষের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবদুর রহমান মুকুল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের দশ হাজার শিক্ষার্থীর আমাদের একটি পরিবার। কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য ও সুস্থ রাখার বিষয়ে নিয়মিত কাউন্সিলিং করে থাকে। এরপরও এমন একটি ঘটনা দুঃখজনক। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

