রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালক মো: দুলাল উদ্দিন (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ডেমরা থানাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল নোয়াখালী সদর উপজেলার মহাতাবপুর গ্রামের মৃত মো: মজিবুল হকের ছেলে।
জানা গেছে, আজ দুপুরে দুলাল সারুলিয়া এলাকা থেকে ভ্যানযোগে মুরগির খাবার বহন করে কোনা পাড়া দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুলাল উদ্দিন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ঢাকায় কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন