৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে ছয়জন চীনা নাগরিক রয়েছেন।
বুধবার (১৩ মে) অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতাররা হলেন, এম এ (MA. JIE), ঝাং জিয়াহাও (ZHANG JIAHAO), লিও জিঞ্জি (LIU JINJIE), ওয়াং শিবো (WANG SHIBO), চাং তিয়ানতিয়ান (CHANG TIANTIAN), জেমস ঝু (JAMES Zhu), মো. কাউসার হোসেন, মো. আব্দুল করিম ও রোকন উদ্দিন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার প্রচারণা এবং বিকাশ-নগদ ব্যবহার করে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়।
তার ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষকে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে এসব প্ল্যাটফর্মে যুক্ত করা হতো। পরে তাদের মাধ্যমে অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা চালানো হচ্ছিল।
ডিবি জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তিন বাংলাদেশিকে এবং তুরাগের রুপায়ন হাউজিং এস্টেট এলাকা থেকে ছয় চীনা নাগরিককে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৬৪-পোর্ট ও ২৫৬-পোর্টের একাধিক জিএসএম গেটওয়ে ডিভাইস, প্রায় ২৮০টি সিম কার্ড, ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট সিম সংগ্রহ করে বিশেষ ডিভাইসের মাধ্যমে একসঙ্গে শতাধিক সিম সচল রাখতেন। পরে সেসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ লেনদেন, প্রতারণা এবং অবৈধ ডিজিটাল আর্থিক কার্যক্রম পরিচালনা করা হতো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

