রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম শিহাব হোসেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে তাকে পাবনার বেড়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসে রামপুরা থানা পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম মো. আব্দুল্লাহ (১০)। তিনি বনশ্রীর আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র ছিলেন।
বেড়া মডেল থানার উপপরিদর্শক মন্তাজ আলী জানান, রামপুরা থানার পুলিশের একটি দল স্থানীয় সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি প্রথমে টাঙ্গাইলে অবস্থান করছিলেন বলে জানা যায়। পরে পরিবারের মাধ্যমে যোগাযোগ করে তাকে বেড়ায় আনা হলে সেখান থেকেই গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক একরামুল হক জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছে। ওই মামলার ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় আব্দুল্লাহ আত্মহত্যা করতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনশ্রীর সি-ব্লকের একটি মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

