বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি আটক

বগুড়ার নন্দীগ্রামে অর্থ আত্মসাতের ২ মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সনাতন সরকারকে (৪২) আটক করেছে থানা পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত সনাতন সরকার উপজেলার বুড়ইল দোগাছিপাড়ার নিতাই চন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) পলাতক আসমির নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আসামি সনাতনের বিরুদ্ধে শেরপুর থানার পৃথক ২টি প্রতারণার মামলা আছে একটিতে ১ বছরের কারাদণ্ড ৫ লাখ টাকা জরিমানা ও আরেকটিতে ১ বছরের কারাদণ্ডসহ ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানার রায় হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি আটকের বিষয়ে, নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: মামুনুর রশিদ মামুন বলেন, দুই মামলার আসামি সনাতনের বিরুদ্ধে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে আটক করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

