কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর ওয়াহিদ নাইস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তানভীর ওয়াহিদ নাইস উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান খামার গ্রামের লাকি হল পাড়ার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় তানভীর ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে উপজেলার সোনাহাট সেতুর পাড়ে ঘুরতে যান। পরে বাড়ি ফেরার পথে পাটেশ্বরী বাজার এলাকার কোম্পানি মোড় পৌঁছালে রাস্তায় একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যায়।

এতে তানভীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ মে) সকালে তার মৃত্যু হয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

