রাজধানীতে ফেসবুক লাইভে এসে ইউল্যাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
রাজধানীতে ফেসবুক লাইভে এসে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর তানজিম তাসনিয়া (২৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাসনিয়া মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলো।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালবেলা রাজধানীর ধানমন্ডি ৯/১ এর নিজ বাসা থেকে তাসনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জান্নাতুল ফেরদৌসী এ বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডির বাসার ২য় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। তাদের অন্য আরেক ফ্ল্যাটে থাকেন তার পরিবারের সদস্যরা। আজ ভোরে তারই ১ বন্ধুর মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ৩য় তলায় ফ্ল্যাটে গিয়ে তাসনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে পরিবারের সদস্যরা উদদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীতে ফেসবুক লাইভে শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে এসআই আরও বলেন, পড়ালেখার পাশাপাশি তাসনিয়া মডেল হিসেবে কাজ করতেন। তবে তাসনিয়া খুব জেদি স্বভাবের ছিলেন। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করলো সেটি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
তাসনিয়ার বড় ভাই তাহসিন জানান, আজ ভোররাতে তাসনিয়া ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। তারই এক বন্ধুর মাধ্যমে এ বিষয়টি জানতে পেরে আমরা ওই ফ্ল্যাটে গিয়ে তাসনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
তাসনিয়ার যে বন্ধু মৃত্যুর বিষয়টি পরিবারকে জানিয়েছেন তার ব্যাপারে প্রশ্ন করলে তাহসিন সেটি এড়িয়ে যান।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার
৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার
ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন