অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালক মো: দুলাল উদ্দিন (৬০) নিহত‌ হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ডেমরা থানাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল নোয়াখালী সদর উপজেলার মহাতাবপুর গ্রামের মৃত মো: মজিবুল হকের ছেলে।

জানা গেছে, আজ দুপুরে দুলাল সারুলিয়া এলাকা থেকে ভ্যানযোগে মুরগির খাবার বহন করে কোনা পাড়া দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুলাল উদ্দিন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Sponsored Link

রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link