নীলফামারীর ডোমারে পুত্রবধূকে নির্যাতন, শ্বশুর-শাশুড়ি আটক

বিশেষ সংবাদ

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শ্বশুর-শাশুড়িকে আটক করে থানা পুলিশ। রোববার (০৭ এপ্রিল) ভোররাতে ডোমার উপজেলার জোড়াবাড়ীর ইউনিয়নের দ্বারকামারী গ্রামের নিজ বাড়ি থেকে শ্বশুর মো: মোস্তফা হোসেন (৫০) ও শাশুড়ি মোছা: মিনি বেগমকে (৪৫) আটক করে পুলিশ।

নির্যাতিত গৃহবধূ শেফালী বেগম (২৫) অভিযোগ করেন,৭ বছর আগে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বাড়িকামারী এলাকার মো: শাহাজাহান আলীর সঙ্গে প্রেম করে বিয়ে হয় তাদের। শেফালী সাতক্ষীরার করলা উপজেলার মৃত মো: আব্দুল লতিফের মেয়ে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে স্বামীর সংসার করছেন তিনি। প্রেমের সম্পর্কে বিয়ের কারণে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

গৃহবধূর শাশুড়ি মিনি বেগম অভিযোগ করেন, ওই ভিডিওটি গত রমজান মাসের আগের। কে বা কারা ফেসবুকে দিয়েছে। ওইদিন আমার একমাত্র ছেলের বউ আমার নাতিকে মারধোর করলে আমি তাকে বাধা দেই। একপর্যায়ে সে আমার নাতি-নাতনিকে রেখে বাড়ি থেকে চলে যাচ্ছিল। আমরা পেছনে পেছনে দৌড়ে রাস্তায় গিয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে আসি।

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে নির্যাতনের বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসীন আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নির্যাতনের ভিডিও দেখে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল টাইগাররা। ম্যাচের শেষ বিকেলে নাহিদ রানার...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন...