কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে মো: তানভির মিয়া (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ মে) বিকেল ৫টার দিকে ভৈরব রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তানভির মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মো: মেরাজ মিয়ার ছেলে।

নিখোঁজ তানভিরের পরিবার সূত্রে জানা গেছে, তানভির পরিবারে ছোট ছেলে। বাবা মো: মেরাজ মিয়া একজন মুদি দোকানি। তানভিরের স্বপ্ন ছিলো সে বিদেশে যাবে। শুক্রবার ভোর ৪টার দিকে মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট ছিলো তানভিরের। অনিবার্য কারণে তার যাত্রা বাতিল হয়।

আগামী শুক্রবার (০৭ জুন) আবারো মালয়েশিয়া যাওয়া তারিখ জানায় দালাল। তাই বাবার সাথে বাড়ি ফিরছিলেন তানভির। ঢাকা থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনে উঠেছিলো বাবা-ছেলে দুজনেই। ট্রেনের ভিতর অনেক ভিড় এবং প্রচণ্ড হওয়ায় শরীরে বাতাস লাগার জন্য তানভির দরজার মুখে বসেছিলেন।

ওই ট্রেনটি মেঘনা রেলসেতু অতিক্রম করার সময় হঠাৎ ট্রেন থেকে ছিটকে নদীতে পড়ে যায় তানভির। এর কিছুক্ষণ পর তার বাবা জানতে পারেন ছেলে নদীতে পড়ে গেছে। তখন স্থানীয় লোকজনদের সহযোগিতায় নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে তাকে উদ্ধারে অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি। রাতের অন্ধকারে নদীতে কিছু দেখা না যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। শনিবার (০১ জুন) সকালে আবার অভিযান শুরু হবে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: মুসা মিয়া জানান, আমরা নিখোঁজের খবর পওয়ার পর-পরই ঘটনাস্থলে এসে ডুবুরি নিয়ে উদ্ধার অভিযান শুরু করি। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তার কোনো সন্ধান না পাওয়ায় রাতের অন্ধকারের জন্য উদ্ধার অভিযান স্থগিত করি। শনিবার সকাল থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী খাল-নদী পুনঃখননের যে কর্মসূচি নেওয়া...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন...