শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

যারা এনসিসি গঠণ চায় না, তারা ফ্যাসিবাদী কাঠামোতেই ফিরতে চায়: নাহিদ ইসলাম

বিশেষ সংবাদ

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরোধিতা করা মানেই দেশে ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখার চেষ্টা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বুধবার (১৮ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দফা সংলাপের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল এনসিসি গঠনের বিপক্ষে মত দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই,যারা এই প্রক্রিয়ার বিরোধিতা করছেন, তারা আদতে আগের ফ্যাসিবাদী কাঠামোতেই থেকে যেতে চান।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার কমিশন, দুদক কিংবা নির্বাচন কমিশনের মতো সংস্থাগুলো বিগত ১৬ বছরে কার্যত জনগণের আস্থার জায়গা হারিয়েছে। তারা একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির অনুগত হয়ে পড়েছিল। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যই আমাদের “নতুন বাংলাদেশ” ভাবনার অংশ হিসেবে এনসিসি প্রস্তাব করা হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান কাঠামোতে নির্বাহী বিভাগের হাতে অপ্রতুল ক্ষমতা কেন্দ্রীভূত। আমরা বিশ্বাস করি, এনসিসি গঠন হলে সেখানে একটি ভারসাম্য তৈরি হবে। তবে এনসিসিতে সশস্ত্র বাহিনীর প্রধান বা রাষ্ট্রপতির সরাসরি কোনো কর্তৃত্ব থাকা ঠিক হবে না।’

তিনি জানান, কাউন্সিলের কাঠামো ও সদস্যপদ নিয়ে এখনো আলোচনা প্রয়োজন রয়েছে। বিশেষ করে প্রধান বিচারপতির অন্তর্ভুক্তি নিয়েও পর্যালোচনা দরকার বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...