খুলনায় বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

বিশেষ সংবাদ

খুলনার ডুমুরিয়ায় মো: শামীমনামে এক যুবদল নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে তার ভাড়া বাসায় ঢুকে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের লোকজন ঘরে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ও তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন ধরে আঠারো মাইল এলাকায় থাকতেন এবং সেখানে কীটনাশকের ব্যবসা করতেন বলে জানা যায়।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, এটি ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’। এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...