ছাত্ররাজনীতি বিতর্কে উত্তপ্ত কুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্যাম্পাস

বিশেষ সংবাদ

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন।

কুয়েট প্রশাসনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের প্রায় তিন হাজার শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। তবে কিছু শিক্ষার্থী এখনো হল না ছাড়লেও, শিগগিরই তাদের চলে যাওয়ার কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, “আমাদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তাতে উপাচার্যের প্রত্যক্ষ ইন্ধন ছিল। তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না। আমরা তার পদত্যাগ ছাড়া হল ছাড়ব না।”

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আজহার উদ্দিন গণমাধ্যমে বলেন, “হঠাৎ হল ছাড়ার নির্দেশে আমরা অবাক হয়েছি। মাসের শেষ, আমার দুটি টিউশনি আছে, সব মিলিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিচুর রহমান ভূঞা জানান, “সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের হল ছাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। প্রায় সব শিক্ষার্থী চলে গেছেন। কেউ অসুবিধার কারণে থাকতে পারলেও শিগগিরই চলে যাবেন। তবে কেউ যদি হল ছাড়তে অস্বীকৃতি জানায়, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে এখনো কিছু শিক্ষার্থী অবস্থান করছেন। তাদের দাবি, প্রশাসনের এমন হঠাৎ সিদ্ধান্ত অযৌক্তিক। তারা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি বিতর্কে মঙ্গলবার সন্ধ্যায় কুয়েট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকেই উত্তেজনা চলছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের একাংশ প্রশাসনের এই সিদ্ধান্তকে অন্যায় বলে আখ্যা দিয়েছেন এবং তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে...