শেরপুরে রিকুইজিশন করা পিকআপ চালকের হাতে পুলিশ লাঞ্ছিত

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে গাড়ি রিকুইজিশন করাকে কেন্দ্র করে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. সেলিম মিয়া (৪২) নামের এক পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর পৌরসভাধীন কলেজ রোড সংলগ্ন মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সেলিম মিয়া শেরপুর উপজেলার শ্রীরামপুর পাড়া (পুর্নাতলা) এলাকার মো. আব্দুস সামাদ আব্দুসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মো. সেলিম মিয়ার একটি মিনি পিক-আপ গাড়ি সরকারি ডিউটির জন্য রিকুইজিশন করা হয়। উক্ত গাড়িতে সেলিম মিয়া গত ৩ দিন ধরে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন। আজ ডিউটি চলাকালীন তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কলেজ রোড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালান।

এ সময় বগুড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট রমজান আলী এবং কনস্টেবল মো. শাহিন উদ্দিন সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা প্রদান করা হয়। বিষয়টি দ্রুত শেরপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে সেলিম মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় সার্জেন্ট রমজান আলী বাদী হয়ে শনিবার শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...