নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বিশেষ সংবাদ

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ১৩ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তারা অপহৃত হন।

আটককৃত জেলেদের মধ্যে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আব্দুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। সবাই শাহপরীর দ্বীপের মাঝরপাড়া ও ডাংঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানিয়েছেন, ভোর ৪টার দিকে নৌকা নিয়ে মাছ শিকারে যাওয়ার সময় স্পিডবোটে দৌঁড়ে আসা আরাকান আর্মির সদস্যরা তাদের জিম্মি করে নাফ নদীর সীমান্তের দিকে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

সাবরাং ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, “আরাকান আর্মির ক্রমাগত হুমকির কারণে নাফ নদী ও সাগরে মাছ শিকারে বের হওয়া এখন অসম্ভব। এভাবে চলতে থাকলে মৎস্যজীবী পরিবারগুলোতে চরম দুর্দিন নেমে আসবে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি, তবে মৌখিকভাবে জানার পর অপহৃতদের ফিরিয়ে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি কাজ শুরু করেছে।

স্থানীয় জেলে সমিতির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে সীমানা লঙ্ঘনের অভিযোগে প্রায় চার শতাধিক জেলেকে ধরে নিয়েছে আরাকান আর্মি। এর মধ্যে আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো ৩২টি ট্রলারসহ ১৭২ জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে বন্দি রয়েছেন। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে মুক্ত করা হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল টাইগাররা। ম্যাচের শেষ বিকেলে নাহিদ রানার...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন...