রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া দেশের কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান এবং খোলা স্থানে থাকা মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...