অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে: রেজাউল করিম বাদশা

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ ১৭ বছর অপেক্ষা করেছে। তাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে। এই সময়ে দলের হাজার হাজার নেতা কর্মী হামলা মামলার শিকার হয়েছে। শত শত নেতা-কর্মী হত্যা ও গুম হয়েছে। এরই পথ ধরেই গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে।
তিনি আরও বলেন, শে হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো সক্রিয় আছে। তাদের প্রত্যেকটি অপকর্মের বিচার না করতে পারলে গণ-অভ্যুত্থানের আকাঙ্খা পূরণ হবে না। কিন্তু অন্তবর্তীকালীন সরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রা বিলম্বিত করছে।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। কিন্তু আমাদের বিরুদ্ধে দেশে বিদেশে চক্রান্ত আরও সক্রিয় হয়েছে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
তিনি অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দ্রুত দেশে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।

বিএনপির শেরপুর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেলালুজ্জামান লালু, গোলাম মাহাম্মদ সিরাজ, কেএম মাহবুবুর রহমান হারেজ, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমূখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

