বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে পানিতে নেমে সাঁতার না জানায় তারা ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (তারিখ) দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো।
নিহতরা হলো গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে খেলতে গিয়ে গোসল শুরু করে তিন শিশু। একপর্যায়ে তারা পানিতে নেমে খেলাধুলা করছিল। সাঁতার না জানায় হঠাৎ করেই তারা গভীর পানিতে তলিয়ে যায়। আশপাশে কেউ বিষয়টি টের না পাওয়ায় দীর্ঘ সময় তারা পানির নিচেই ছিল।
প্রায় এক ঘণ্টা পর পুকুরে ভেসে থাকা একটি শিশুর চুল দেখতে পেয়ে স্থানীয় একজন চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। পরে স্থানীয়রা জাকিরুল ইসলাম ও সুরাইয়া খাতুনকে পানির নিচ থেকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার উপ-পরিদশর্ক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

