খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ অনুমোদিত হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে জেলার সর্বস্তরের মানুষ। এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। একইসঙ্গে নবগঠিত এই বিদ্যাপীঠের নাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সার্বিক তত্ত্বাবধানে মিছিলটি বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক সাতমাথায় গিয়ে বিশাল সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন কলেজ ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও ফলাফলে বগুড়া অগ্রগামী হলেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাব ছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে বগুড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণ হয়েছে। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এই অঞ্চলের গবেষণা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ফলেই বগুড়াবাসীর এই স্বপ্ন পূরণ হয়েছে। তাই তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে বগুড়ার ইতিহাস, ঐতিহ্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিশ্ববিদ্যালয়ের নাম 'বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়' করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে নেতাকর্মীরা নবগঠিত বিশ্ববিদ্যালয়ের দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সবশেষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা


