আজ সারাদিন বন্ধ থাকবে ব্যাংকের সকল ধরনের লেনদেন

আজ সারাদিন বন্ধ থাকবে ব্যাংকের সকল ধরনের লেনদেন। আজ রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে। দেশের সকল ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারেও কোন লেনদেন হবে না। তবে সকল ব্যাংক নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সকল ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা গুলো খোলা থাকবে।
জানা যায়, আজ রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংকগুলো পঞ্জিকা বছরের শেষ দিন আর্থিক হিসাব শেষ করে। এদিন ব্যাংকের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে। এই কারণে আজ সারাদিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়েছে। আজকের দিনে ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের আর্থিক লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকেরা বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে সীমিত টাকা উত্তোলন করতে পারবেন।

ব্যাংকের নীতিমালা অনুযায়ী ‘ব্যাংক হলিডে’ তে বাংলাদেশ ব্যাংক বা দেশের অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নতুন ১০ টাকার নোটে জুলাই গ্রাফিতি: মিলবে ৩ ফেব্রুয়ারি থেকে

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

