ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ ছাড় করা হয়।
ব্যাংক খাতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঈদের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে বিপুলসংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেন। এতে ব্যাংকটির ওপর নগদ অর্থের চাপ বেড়ে যায় এবং তারল্য পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে।
একপর্যায়ে অনেক গ্রাহকের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে বেগ পেতে হয় ব্যাংকটিকে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও সমস্যার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়েছে।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থায়নের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন ও নগদ অর্থের চাহিদা পূরণে কিছুটা স্বস্তি পাবে দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর একটি।
তবে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের বিষয়টি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

