আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: অভিনেতা আরিফিন শুভ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।”

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর শুভর চারপাশে তৈরি হয় রাজনৈতিক বিতর্কের ঘূর্ণি। বিশেষ করে ঢাকার পূর্বাচলে দেওয়া ১০ কাঠা জমির বরাদ্দ বাতিলের পর তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এরপর থেকে তাঁকে আর দেশীয় সিনেমায় দেখা যায়নি। তবে হঠাৎ করেই জানা যায়, শুভ এখন ভারতে, শুটিং করছেন একটি হিন্দি ওয়েব সিরিজে

এ সময়টায় গণমাধ্যম থেকেও অনেকটা আড়ালে ছিলেন তিনি। সোমবার (০৫ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে জানান শুভ বলেন, “পার্কের মধ্যে দিয়ে হাঁটছিলেন, হঠাৎ একটা ঝড় এসে আপনাকে উড়িয়ে নিল—ঘটনাটা এমনই ছিল। কিছু করার ছিল না। কিন্তু এটুকু বলব, আমি অভিনয় ছাড়া আর কিছুতে নেই। আমার কোনো ব্যাকআপ নেই, কোনো ব্যবসাও নেই।

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত নতুন ছবি ‘নীলচক্র’, পরিচালনায় মিঠু খান। এতে তাঁর বিপরীতে আছেন মন্দিরা চক্রবর্তী। আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে—‘নূর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’। পাশাপাশি ভারতে সৌমিক সেন পরিচালিত হিন্দি ওয়েব সিরিজ জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন তিনি।

কাজ নিয়ে অভিনেতী শুভ বলেন, “আমার লক্ষ্য থাকে, চরিত্রটা যেন হয়ে উঠতে পারি। পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিলেও আমি নিজের সর্বোচ্চটুকু দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আমি বিশ্বাস করি, দর্শকের প্রতিক্রিয়াই শেষ কথা।”

সম্প্রতি তাঁর বিবাহবিচ্ছেদ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে শুভ জানান, “ছয় বছর ধরে আমি ফেসবুক ব্যবহার করি না। একটা পেজ আছে, সেটা টিম চালায়। ফেসবুক এখন একটা ঘৃণার প্ল্যাটফর্ম হয়ে গেছে। মানুষ নিজের জীবনের প্রতি এতটাই বিরক্ত যে, অন্যকে ছোট করে শান্তি খোঁজে।”

তিনি আরও বলেন, “যারা আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলছে, তারা আমার জীবন কাটাচ্ছে না। তারা জানেই না আমি কী পার করছি। তাহলে তারা কীভাবে মন্তব্য করে? আর বললেই বা আমি শুনব কেন?”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।শনিবার (২৩ মে)...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার...

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে,...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন...

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের...

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন...