আসামি ধরতে গিয়ে প্রাণ গেল এসআই বোরহানের

ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন (২৭)। তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার (১৫ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহম্মদপুর থানায় কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের বাসিন্দা বাবার কোবাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে একাই মোটরসাইকেল চালিয়ে মোহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন এসআই বোরহান। সোতাসী ব্রিজ এলাকায় পৌঁছেই দুর্ঘটনাটি ঘটে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, “তার মাথায় সম্ভবত হেলমেট ছিল না। পেছন দিকে আঘাত লেগেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সড়ক “দুর্ঘটনায় নিহত এসআই বোরহান উদ্দিনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বিষয়টি মোহম্মদপুর থানাকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

