উটের দুধের ব্যবসা শুরু করছেন মিষ্টি জান্নাত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার পর্দার বাইরেও চমক নিয়ে হাজির। ক্যামেরার পেছনে সময় কাটালেও তিনি বসে নেই—ব্যবসায়ী রূপে শুরু করতে যাচ্ছেন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, উটের দুধ আমদানি ও বিপণন।
সম্প্রতি এক আলাপচারিতায় মিষ্টি জান্নাত জানান, মধ্যপ্রাচ্যের জনপ্রিয় এই দুধের বিশেষ স্বাদে তিনি এতটাই মুগ্ধ যে সেটিকে বাংলাদেশের মানুষের কাছেও পৌঁছে দিতে চান। তাঁর ভাষায়, “আমি নিজে উটের দুধ দিয়ে চা খাই—এটা একটা আলাদা অভিজ্ঞতা। এখন সেই অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।”

এই উদ্যোগের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই থেকে উটের দুধ আমদানি করবেন বলে জানান তিনি। দেশের ভোক্তাদের সুবিধার জন্য ২০০ মিলিলিটারের ছোট প্যাকেট আকারে বাজারজাত করা হবে এই দুধ।
মিষ্টি বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, উটের দুধের চা কেমন? এবার তারা নিজেরাই খেয়ে বুঝতে পারবেন, এতদিন যা শুধু গল্পে শুনেছেন।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিষ্টি জান্নাত অভিনয় থেকেও কিছুটা বিরতিতে ছিলেন। তবে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার দুটি বড় বাজেটের সিনেমা। পাশাপাশি একটি ওয়েব ফিল্মেও দেখা যাবে তাকে, যেখানে তিনি এক সাইকো কিলারের চরিত্রে অভিনয় করছেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখা এই নায়িকা তার ক্যারিয়ারে একাধিক সিনেমা ও নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। এবার তিনি পা রাখছেন নতুন এক ভোক্তা বাজারে—যার কেন্দ্রে উটের দুধ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

