গাইবান্ধার সাঘাটা

এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে ‘গোপনাঙ্গ’ হারালেন দুই বন্ধু

বিশেষ সংবাদ

এক প্রেমিকা নিয়ে দুই বন্ধু মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে বন্ধু মো: সিরাজুল ইসলামের (২১) গোপনাঙ্গ কেটে দেন বন্ধু মো: বেলাল হোসেন (২০)। এদিকে ঘটনার পর অভিযুক্ত বেলাল হোসেনেরও গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত বেলাল হোসেন সুজালপুর গ্রামের মো: মফিজল হকের ছেলে এবং ভুক্তভোগী সিরাজুল ইসলাম পাশের ঘুরিদহ ইউনিয়নের মো: তোতা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কামালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহিনুর ইসলাম সাজু জানান, এক প্রেমিকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই মেয়েটি যুবক বেলাল হোসেনর নিকটাত্মীয়। এরই মধ্যে বেলাল জানতে পারেন ওই মেয়ের সাথে তার বন্ধু সিরাজুলের গোপনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলাল ঈদের ২য় দিন বন্ধু সিরাজুলকে নিজ বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে ডেকে আনে। তারপর ঘরের ভিতর নিয়ে সুকৌশলে সিরাজুলের বিশেষ গোপনাঙ্গ কেটে দেন। এ সময় সিরাজুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে এ ঘটনা ঘটিয়ে অভিযুক্ত বেলাল বাড়ি থেকে পালিয়ে যান। একইদিন বিকালে কামালের পাড়া ইউনিয়নের একটি বিলের পাটক্ষেত থেকে বেলালকে লিঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বর্তমানে তারা দুজনেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমতাজুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করা হয়েছে। এভাবে একজন আরেক জনের গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনা অস্বাভাবিক। তাদের ২ বন্ধুর মধ্যে মেয়েলি ঘটনা ছাড়াও সমকামিতা থাকতে পারে। এ ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...