কক্সবাজার শহরে পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজার শহরে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোরে কক্সবাজার পৌর শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই এলাকার মো: নজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন) রাতে খাবার খেয়ে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে-থেমে মাঝারি ও ভারি বৃষ্টি হচ্ছিল।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টি হয়। একপর্যায়ে পাহাড়ের খাদের নিচে থাকা তাদের বসত ঘরটির ওপর পাহার ধসে বড় একখণ্ড মাটি পড়ে। এতে দুজনই মাটি চাপা পড়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, এ ঘটনার পর স্থানীয় লোকজন দুজনকেই উদ্ধার করেন। পরে তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক
তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

