কয়েদির পোশাকে সংবাদ সম্মেলনে আফরান নিশো

লম্বা চুল, মুখভর্তি দাড়ি, হাতে হাতকড়া, পড়নে কয়েদির পোশাক—এই বিশেষ রূপেই রাজধানীর গুলশানে দেখা গেল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। প্রথম দেখায় মনে হতে পারে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি আসলে তার আসন্ন সিনেমা দাগি”র প্রচারণার অভিনব কৌশল।

আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে দাগি। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে ২৭ মার্চ, বৃহস্পতিবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজন করা হয় বিশেষ সংবাদ সম্মেলন। সেখানে কয়েদির পোশাকে হাজির হয়ে সবাইকে চমকে দেন নিশো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা শিহাব শাহীন, অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, মনিরা মিঠুসহ আরও অনেকে। নির্মাতা শিহাব শাহীন জানান, দাগি সিনেমাটি ভালোবাসা, বিরহ ও অনুশোচনার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। মূল চরিত্র নিশান ও জেরিনের জীবনের টানাপোড়েনই গল্পের মূল আকর্ষণ। পাশাপাশি এতে কারাগারের জীবন ও ক্ষমার গুরুত্বকেও ফুটিয়ে তোলা হয়েছে। তাই একে বলা যায় মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প।

নিজের ব্যতিক্রমী উপস্থিতি নিয়ে আফরান নিশো বলেন, ‘এটি শুধুই প্রচারণার অংশ। আন্তর্জাতিকভাবে সিনেমার প্রচারে এমন আয়োজন নতুন কিছু নয়। কেউ এটি ইতিবাচকভাবে নেবেন, কেউ নেতিবাচকভাবে, সেটি নির্ভর করছে প্রচার মাধ্যমের উপস্থাপনার ওপর।’
সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় শুটিং হওয়া দাগিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু ও এ কে আজাদ সেতু। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই।

এছাড়াও, সিনেমার টাইটেল গানটি কণ্ঠে তুলেছেন আফরান নিশো নিজেই। বুধবার প্রকাশিত এই গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। নিশোর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন নিধিও।
এই ঈদে প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত দাগি। এখন দেখার পালা, সিনেমাটি দর্শকদের মন কতটা জয় করতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

