কলাপাড়ায় অটো ভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

পটুয়াখালীর কলাপাড়ায় অটো ভ্যানের ধাক্কায় মো: লাবিব ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (০৬ অক্টেবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব ইসলাম উপজেলার কুয়াকাটার নবীনপুর গ্রামের বাসিন্দা মো: জাকারিয়া জাহিদের ছেলে। তিনি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার কুয়াকাটা জেলা প্রতিনিধি ও পর্যটন ব্যবসায়ী।
জানা যায়, আজ সকালে নানি জামিলা খাতুন লাবিব ও তার ছোট ভাই লিহানকে নিয়ে বাসা থেকে শরীর চর্চা করতে বের হন। পরে শরীর চর্চা শেষে একটি অটো ভ্যানে বাসায় ফেরার পথে পেছন থেকে আরেকটি অটো ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে লাবিবের মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়ায় অটো ভ্যানের ধাক্কায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবার থেকে কোনও অভিযোগ নেই। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

