কালবৈশাখী ঝড়ে বসতঘরে গাছচাপায় অন্তঃসত্ত্বা মা ও ছেলের মৃত্যু

কালবৈশাখী ঝড়ে বসতঘরে গাছের নিচে চাপা পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা মা ও তার শিশু ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ওই এলাকার মো: আবদুল কাইয়ুমের স্ত্রী রুপতারা (৪৫) ও তার ছেলে মো: তাইজুল (৫)।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, গতকাল রাতে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় ঝড়ে উপজেলার হাজিপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের বসতঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে গাছ চাপায় ঘুমন্ত অবস্থায় ছেলে তাইজুলের মৃত্যু হয়।

পরে আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মা ও ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

