কুমিল্লায় কার্টনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

কুমিল্লায় সড়কের পাশ থেকে একটি কার্টনে মোড়ানো নবজাতকের মরদহে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার বাড়েরা এলাকার তিন শিশু আজ সকালে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টন দেখতে পায়। পরে তারা ওই কার্টন খুলে দেখেন একটি নবজাতকের মরদেহ। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে এসে ১ দিন বয়সী একটি মেয়ে নবজাতকের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মো: ইলিয়াস বলেন, উপজেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশ থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

