খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা সদরের হাসপাতাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল কাদের চৌধুরী ব্যাটালিয়ন এলাকার মো: আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
জানা গেছে, নুরুল রবিবার দুপুরে মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তার বিপরীত দিক থেকে আসা ১টি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে।পরে স্থানীয়রা নুরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মানিকছড়িতেই তার মৃত্যু হয়।

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত এ বিষয়ে, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান জানান, বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোটরসাইকেল চালক নুরুল কাদেরকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পলাতক রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

