গত ৫ আগস্টে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো: আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত আবদুল্লাহ যশোরের বেনাপোলের বাসিন্দা। তিনি ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বাবা আব্দুল জব্বার জানান, গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর তাঁতীবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলি আব্দুল্লাহর মাথায় লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় গত তিন মাস যাবৎ সিএমএইচ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

